রবিবার, ০২ আগস্ট ২০২৬

ইয়াং এগ্রিকালচার ক্যাডার ফোরামের সভাপতি রুহিদ, সম্পাদক মহিদুল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১৯:১৫

বিসিএস কৃষি ক্যাডারদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ইয়াং এগ্রিকালচার ক্যাডার ফোরামের (ইয়াকফ) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪০তম ব্যাচের বিসিএস ক্যাডার মো. রুহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ক্যাডার মহিদুল ইসলাম মিয়া। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 

সংগঠনসূত্রে জানা যায়, এবারের কমিটিতে ৪০তম থেকে ৪৪তম বিসিএস (কৃষি) ব্যাচের ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে এ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ইয়াকফের গঠনতন্ত্র অনুযায়ী, ৩৮তম বিসিএস (কৃষি) ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির পর পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটির মেয়াদ সমাপ্ত হয়। এর ধারাবাহিকতায় গত ২২ জুলাইয়ে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই গত ৩১ জুলাই রাতে নতুন কেন্দ্রীয় কমিটি প্রকাশ করে।

সংগঠনসূত্রে আরও জানা যায়, বর্তমানে মাঠপর্যায়ে কৃষক কার্ড কার্যক্রমের ব্যাপক কর্মব্যস্ততা রয়েছে। এসব বিবেচনায় নিয়ে আগামী আগস্ট মাসে সুবিধাজনক সময়ে নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহির রায়হান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ইয়াকফ একটি অরাজনৈতিক, পেশাভিত্তিক ও কল্যাণমুখী সংগঠন। নবগঠিত কেন্দ্রীয় কমিটি তরুণ কৃষি ক্যাডার কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করি। একই সঙ্গে সংগঠনের সার্বিক কার্যক্রমে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করি।

নবগঠিত কমিটি অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি পদে আছেন মো. আরিফুল ইসলাম (৪১ বিসিএস), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রায়হানুল ইসলাম (৪১ বিসিএস), মাহমুদুল হাসান (৪১ বিসিএস)।

প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন মো সোহেল রানা (৪০ বিসিএস), মো. হাতেম আলী (৪০ বিসিএস), সমন্বয়ক হিসেবে আছেন মো. রাজিব হোসেন (৪১ বিসিএস), এ বি এম জহুরুল ইসলাম (৪১ বিসিএস), মো. নজিবুল্লাহ আকন্দ (৪৩ বিসিএস), হামিদুর রসুল নয়ন (৪৩ বিসিএস), মো. বোরহান উদ্দীন (৪৪ বিসিএস), মো. হাসিবুল হাসান (৪৪ বিসিএস)

এছাড়া অন্যান্য পদে- সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান (৪১ বিসিএস), সহ-সাংগঠনিক সম্পাদক মো রাশেদ সরকার (৪৩ বিসিএস), কোষাধ্যক্ষ মো. সোহেল রানা (৪১ বিসিএস), উপ-কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা (৪৩ বিসিএস), আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর (৪০ বিসিএস), কৃষি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে তাসনীম সাইকী (৪১ বিসিএস), দপ্তর সম্পাদক মো. আবরারুল হক (৪০ বিসিএস), সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন সজিব (৪৪ বিসিএস) প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম (৪৩ বিসিএস), সহ-প্রচার সম্পাদক এস এম তাজুল ইসলাম (৪৩ বিসিএস), নারী বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াছমিন (৪৩ বিসিএস), সহ-নারী বিষয়ক সম্পাদক ফারিহা তানজুম স্বর্ণা (৪৪ বিসিএস), প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শামীম ইসলাম চৌধুরী (৪৩ বিসিএস), ধর্ম বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম (৪৩ বিসিএস), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক (৪৪ বিসিএস), ক্রীড়া বিষয়ক সম্পাদক এ কে এম মুশফিকুর রহমান (৪৪ বিসিএস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপক দেবনাথ (৪৪ বিসিএস)

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. জহির রায়হান (৪০ বিসিএস), এম. আসাদুজ্জামান অভি (৪০ বিসিএস), অলি ভৌমিক (৪০ বিসিএস), মোফাজ্জল হোসেন (৪০ বিসিএস), নাসরীন সুলতানা (৪০ বিসিএস), মোহাইমিনুল ইসলাম (৪০ বিসিএস), মো. জাহিদুল ইসলাম (৪১ বিসিএস), সুষময় ভৌমিক (৪১ বিসিএস), কাজী আরিফুল হক (৪১ বিসিএস), মো. রুবেল মিয়া (৪৩ বিসিএস), পীযূষ মন্ডল (৪৩ বিসিএস)

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর