বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছোট্ট ইউসরার জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২১:৫৪ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ২১:৫৪

ফুটফুটে ও নিষ্পাপ শিশু ইউসরা বিনতে রায়হান। বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী জোৎস্নার মাত্র ৮ মাস ২১ দিন বয়সী কন্যাশিশু ইউসরা গুরুতর লিভার সমস্যায় আক্রান্ত হয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

বিলিয়ারি এট্রেসিয়া নামক লিভারের এক জটিল রোগে আক্রান্ত শিশু ইউসরা। জন্ম থেকেই পিত্তনালী বন্ধ থাকায় শরীর থেকে বিলিরুবিন বের হতে পারে না। ফলে লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে লিভার সিরোসিস পর্যায়ে চলে গেছে।  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করা অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘমেয়াদি এমন ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

জোৎস্না বেগম বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং প্যারাসাইটোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।


পরিবার সূত্রে জানা যায়, এত ছোট বয়সী বাচ্চার লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে সম্ভব না। ভারতের দিল্লিতে অবস্থিত ফোর্টিস হাসপাতালে ডাক্তারকে রিপোর্ট দেখানো হয়েছে। ট্রান্সপ্লান্টের জন্য ভারতে নিয়ে যেতে হবে। অপারেশনের পূর্ববর্তী প্রস্তুতি, অপারেশন এবং পরবর্তী অবজারভেশন মিলে প্রায় তিন মাস সময় ইন্ডিয়াতে অবস্থান করতে হবে।

চিকিৎসকদের দেওয়া হিসাব অনুযায়ী, অপারেশন ও আনুষঙ্গিক চিকিৎসা ব্যয় আনুমানিক ৫০-৬০ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসায় যা সঞ্চয় ছিল তা ব্যয় করেছে। এখন অপারেশনের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সংগ্রহ করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জোৎস্না বেগম বলেন, দিন যত যাচ্ছে ওর অবস্থা ঠিক ততটাই খারাপের দিকে যাচ্ছে। ওজন দিন দিন কমে যাচ্ছে। খাওয়া দাওয়া কম করে। ঘুম কমে গেছে। সারাদিন কান্নাকাটি এবং অস্বস্তিবোধ করে। সর্বশেষ ২৫ মে রক্তপরিক্ষা করা হয়েছে। রিপোর্ট খুব খারাপ এসেছে। এ পর্যন্ত টোটাল ৩ বার লিভার ফেইল করেছে। বিলিরুবিন ২৬, পিটি-২৭ সেকেন্ড এবং আইএনআর -২.৩৮। অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ একার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। একজন অসহায় মা হিসেবে আপনাদের কাছে বিনীত আবেদন আমার মেয়ের জন্য দোয়ার পাশাপাশি আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার ছোট্ট মেয়ের জীবন রক্ষা পেতে পারে, ইনশাআল্লাহ।

সহযোগিতার উপায়:

ব্যাংক অ্যাকাউন্ট~
হিসাবের নাম : Raihan Uddin (শিশুর বাবা)
ব্যাংকক নাম: United Commercial Bank
হিসাব নং: 0043204000053178
ব্রাঞ্চ: Agrabad, Chattagram.
বিকাশ ও নগদ: 01945433032 (personal)
বিকাশ: 01742328505

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর