বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টিম উৎসবের নতুন নেতৃত্বে সভাপতি অধ্যাপক ড. সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক আদিবা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২১:৪৪ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ২১:৪৪


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন 'টিম উৎসব' এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক যাহ্'রা তাসনীম আদিবা।

সংগঠন সুত্রে জানা যায় যে, রবিবার (২১জুন) সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড মো. সোনিয়া সোহেলী, অধ্যাপক ড.মো. ইলিয়াস হোসেন সহ টিম উৎসবের অন্যান্য সদস্যবৃন্দ।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক যাহ্'রা তাসনীম আদিবা বলেন, তরুণদের সৃজনশীল শক্তি, সাংস্কৃতিক চেতনা এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসাকে একত্রিত করে টিম উৎসবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি।

সভাপতি ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন,'প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নানা সাংস্কৃতিক আয়োজন, ঐতিহ্যবাহী উৎসব উদযাপন, সৃজনশীল কার্যক্রম এবং তরুণদের অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে ভূমিকা রেখে আসছে। আশা রাখছি সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্য, লোকসংস্কৃতি ও উৎসবকে নতুন আঙ্গিকে উদযাপনের প্রত্যাশা নিয়ে টিম উৎসবের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর