একাডেমিক কৃতিত্বে ইউজিসি মেধাবৃত্তি পেলো বাকৃবির ৬ শিক্ষার্থী
ছবি। কৃষি বার্তা
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৪:৪৮ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৯:২৫
একাডেমিক শ্রেষ্ঠত্বে শীর্ষে থাকায় মেধাবৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন( ইউজিসি) কর্তৃক বিভিন্ন অনুষদের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় উপাচার্যের কক্ষে আয়োজিত এক সভায় এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময়ে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হলেন বায়েজিদ আলম(ভেটেরিনারি অনুষদ), খালিদ হাসান( কৃষি অনুষদ) , মোঃ জামিল হোসেন(পশুপালন অনুষদ), যুথি দত্ত( কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ), মোঃ শাদমান জামান রুহিত (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), মোঃ গোলাম সাকলায়েন আনাস (মাৎস্যবিজ্ঞান অনুষদ) ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, তোমাদের সকলের এমন একাডেমিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। আশা করি তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং একাডেমিকে ভালো করার পাশাপাশি দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলবে।
উল্লেখ্য, ইউজিসি কর্তৃক বিভিন্ন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের এই মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। যেখানে ১ বছরের বৃত্তি বাবদ ২৪ হাজার টাকা এবং বই পুস্তক ক্রয় বাবদ ২ হাজার টাকা শিক্ষার্থীদের প্রদান করা হয়।
