বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

এক্সটার্নশিপে ভারতে যাচ্ছে সিকৃবির শিক্ষার্থীরা

ছবি। কৃষি বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৭:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৭:৫১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৯–২০২০ সেশনের শিক্ষার্থীরা ভারতে এক্সটার্নশিপ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। তারা ভারতের একটি ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের এক্সটার্নশিপ শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং পেশাগত দৃষ্টিভঙ্গি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদেশে অর্জিত অভিজ্ঞতা দেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য খাতে ইতিবাচক অবদান রাখবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. মাহবুব এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল শিক্ষার্থীরা এই এক্সটার্নশিপ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ ত্যাগ করবেন।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর