ক্লাস শুরুর অপেক্ষায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
ছবি। কৃষি বার্তা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আছাদুজ্জামান
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ২০:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৩
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলা এ ভর্তি কার্যক্রমে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদে ভর্তি হয়েছেন।
কৃষি, ভেটেরিনারি অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশল অনুষদে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়। স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে ভর্তি কার্যক্রম শেষ করতে বিশেষ সহায়তা বুথ ও ডিজিটাল ফি ব্যবস্থাপনা চালু করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও নিয়মিত ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হবে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুকৃবি ভর্তি, কৃষি গুচ্ছ ভর্তি ২০২৬, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম, নবীনবরণ, কৃষি শিক্ষা বাংলাদেশ, কৃষি গুচ্ছ ফলাফল, বিশ্ববিদ্যালয় ভর্তি সংবাদ, কৃষি অনুষদ ভর্তি, উচ্চশিক্ষা বাংলাদেশ
