বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

ছবি। কৃষি বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল “আইপি স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট”। দিবসটির লক্ষ্য ছিল মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করা।

অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি’র সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মেধাস্বত্ব সংরক্ষণ দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গবেষণা ও উদ্ভাবনে মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও আলোচনা সভা প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর