সংবর্ধনা পেলেন ইবিএইউবির শিক্ষার্থী নিহারিকা দাস
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী
নিউজ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ২২:২২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ২২:২৩
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিহারিকা দাস জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্স্ট স্কলারশিপে মনোনীত হয়েছেন। তিনি জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।
এই অর্জনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) বিএন প্রফেসর ড. মো. জিয়াউল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন ড. মো. মাহাবুবুর রহমান।
বক্তারা নিহারিকা দাসের এই অর্জনকে বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরবজনক বলে উল্লেখ করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
