মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

ফাইল ফটো

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১০

ভুট্টা চাষে উৎপাদন খরচ ও পরিশ্রম কম এবং ফলন বেশি পাওয়া যায়। সেই সাথে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারি প্রণোদনা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে প্রতি বছরই  ভুট্টা চাষে কৃষকদের মাঝে আগ্রহ বেড়েছে।

এ বছর ভুট্টার ভাল ফলনের পাশাপাশি ভাল দাম পাওয়ার আশা চাষিদের। দেশের বিভিন্ন মাঠে এখন শোভা পাচ্ছে ভুট্টার আবাদ। সবুজ পাতার আড়ালে লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন।

রোপণ করা ভুট্টার জমিতে পানি সেচ ও পরিচর্যা কাজে ব্যস্ত অনেক কৃষক। গত বছরের তুলনায় এ বছর বেড়েছে ভুট্টার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষকরা জানান, ধান ও আলুসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম, ফলন বেশি এবং রোগবালাইয়ের তেমন ঝুঁকি নেই বললেই চলে। এছাড়া সারা বছর ভাল দাম পাওয়া যায়।

লাভজনক হওয়ায় অন্যান্য ফসল কমিয়ে এখন ভুট্টার আবাদে ঝুঁকছেন তারা। ভুট্টা শুধু মানব খাদ্য হিসেবে নয়, এটা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া উদ্বুদ্ধ ফসল বিক্রি করে পরবর্তীতে অন্য ফসল উৎপাদনে ব্যয় করা হয়। এতে বাড়তি টাকা পকেট থেকে খরচ করতে হয়না।

অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা উৎপাদন খরচ কম ও ফলনও বেশি হয়। জমি চাষাবাদ, বীজ, সার, কীটনাশক, সেচ, রোপণ, শ্রমিক ও কাটা-মাড়াইসহ সহ খরচ পড়ে বিঘাপ্রতি অন্তত ১৪ হাজার টাকা।

যেখানে ফলন পাওয়ার আশা অন্তত ৪০-৪৫ মণ। ১ হাজার থেকে ১২শ টাকা মন দরে বিক্রি হওয়ার আশা।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর