বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দেশীয় মাছ সংরক্ষণে খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১১:৪১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১১:৪১

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ জরুরি। পাশাপাশি জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান নিশ্চিতকরণ এবং অবমুক্ত মাছের টিকে থাকার বিষয়ে নজরদারির ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের প্রধান ড. আজহার আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর