সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাকৃবি ভেটেরিনারি অনুষদের বৃক্ষরোপণ

ছবি। কৃষি বার্তা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২১:৫৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ২১:৫৩

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বিশ্বমানের পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ। ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (আইএসডিআরএফ) যৌথ উদ্যোগে অনুষদের ডিন প্রফেসর ড. বাহানুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৫-২০২৪ সময়ের বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩তম। এছাড়া দেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৪০ শতাংশ আসে কৃষি খাত থেকে। এমন প্রেক্ষাপটে কার্বন নিঃসরণ হ্রাস, স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের সরাসরি পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে এই সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়।

এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের ‘One Child, One Tree’ (এক শিশু, এক বৃক্ষ) উদ্ভাবনী চিন্তাধারাকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি বৃক্ষ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে করে পরিবেশ সংরক্ষণ একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর